মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

যশোরের বাঘারপাড়া বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ ও ৫০ জন  আহত

রিপোর্টারের নাম / ২১২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :

 

যশোরের বাঘারপাড়ার বাঁকড়ি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাসফরে গিয়েছিলেন গোপালগঞ্জ। তিনটি বাসে করে তারা যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে পিকনিকের শেষ আয়োজন করে ফিরছিলো। পথিমধ্যে সারাদিনের আনন্দ মুহূর্তের মধ্যে নিংশেষ হয়ে যায় পরিণত হয় কঠিন বিষাদে । বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানিতে তিনটি বাসের মধ্যে একটি দুর্ঘটনায় পড়ে। এতে তিনজন নিহত ও কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের এবং ঘটনার পর স্থানীয়রা কাশিয়ানি হাসপাতালে ও যশোর আড়াই শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরো দুজনের মৃত্যু হয়। এছাড়াও আহতদের রাতে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। গত রাত ১০ টার পরে আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকার হাসপাতালে আসতে থাকে। দুর্ঘটনার খবর শুনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ যশোর জেনারেল হাসপাতালে ভিড় করে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যক্তি স্বউদ্যোগে আহতদের রক্ত দিতে এগিয়ে আসে।

 

এবিষয়ে শিক্ষকরা জানান, বৃহস্পতিবার সকালে তিনটি বাসে করে বাঘারপাড়ার বাঁকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিকনিকে যায়। ফেরার পথে রাতে তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় কবলিত হয়। পিকনিকের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আরেকটি বাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে তারা জানান।কাশিয়ানী থানার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম বলেন, বাস চালকের মরদেহ তাদের হেফাজতে রয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া থেকে পিকনিক শেষে যশোরের বাঘারপাড়ার বাঁকড়িতে ফিরছিল তিনটি বাস। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়।

 

এবিষয়ে আরো বলেন, ফায়ার সার্ভিস ও কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুৎ বিশ্বাসকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।বাঁকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ পাল বলেন, বৃহস্পতিবার সকালে তিনটি বাস নিয়ে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পিকনিকে যান। ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানী ইউনিয়নের বরাশুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও যশোরের হাসপাতালে নিয়ে আসেন। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের ডাক্তার সাইফুল ইসলাম স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগে কর্মকর্তা জানান, হাসপাতালে আনার আগেই সুদীপ্তের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক।এদিকে, হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যুবলীগ নেতা ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবীর সুমন, হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রক্তদানের জন্য ছুটে আসেন যশোরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হাসপাতালে ছুটে আসেন ডিউটি এবং ছুটিতে ঢাকা ডাক্তার নার্স ও সেবিকা ছাত্রীরা। হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

এ বিষয়ে তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান জানান, হাসপাতালে ডিউটিরত সকল ডাক্তারকে হাসপাতালে ডাকা হয়েছে। একইসাথে ৩০ জন ইন্টার্ন চিকিৎসক আহতদের সেবায় নিয়োজিত আছে। পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে আহতদের রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে বেসরকারি ডাক্তাররাও তাদেরকে সহযোগিতা করবেন বলে জানান তিনি।জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, আহতদের চিকিৎসায় জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর