রিয়াজুল হক সাগর, রংপুর
বইবাড়ি,রংপুরে বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত লাভলু’র ১৪ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা।
গতকাল বৃহস্পতিবার বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত লাভলু’র ১৪ তম মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভা অনুষ্ঠিত হলো বইবাড়ি,রংপুরে। কবি দিলরুবা শাহদতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় স্মৃতি রোমন্থন করেন কবি ও সাংবাদিক মাহবুবুল আলম, রশিদুস সুলতান বাবলু, কবি শোয়েব দুলাল, বাচিক শিল্পী শরিফ সুমন, কবি মজনুর রহমান, কবি আতাউর রহমান, কবি সেলিনা সাত্তার শেলী, কামাল হোসেন, সাজেদুর রহমান সাজু ও সৈয়দ আবুল হাসনাত লাভলু’র সহধর্মিণী। সভা শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আতাউর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আসহাদুজ্জামান মিলন।