বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কোনাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত  রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সেমাই কারখানায় অভিযান,লাখ টাকা জরিমানা কয়রায় লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন নারীকে মারপিট করে আহত  শিক্ষায় স্বচ্ছ ও নায্য গ্রেডিং নিশ্চিতে গাকৃবিতে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কয়রায় গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি বিষয়ে সভা সৌদি আরামকোতে হামলা: ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন, দায় চাপানোর চেষ্টা ইরানের ওপর

রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু

রিয়াজুল হক সাগর, রংপুর / ৪৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

বিষাক্ত মদ পানে ইতোমধ্যে রংপুরে ৭ জনের প্রাণহানি হয়েছে। এবার রংপুর কারাগারে বন্দি সেই মাদক কারবারি জয়নুল আবেদিন (৪৬) মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

জানা যায়, জয়নুল আবেদিন বদরগঞ্জের কিশামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।রেকটিফাইড স্পিরিট বিক্রির অপরাধে গত সোমবার (১২ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নুল আবেদিনের বিরুদ্ধে মাদক ও হত্যা মামলা ছিল। মঙ্গলবার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে তাকে কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন থেকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

 

এদিকে রেকটিফাইড স্পিরিট পান করে মৃত্যুর সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। গতকাল (১৩ জানুয়ারি) মঙ্গলবার রাতে শ্যামপুর বাজার এলাকার রাশেদুল ইসলাম ও আব্দুল মালেক নামে দুজন মারা যান। এর আগে সকালে মারা যান মানিক চন্দ্র রায় (৬০)।তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর