আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ ) প্রতিনিধিঃ
চাঁপাই নবাবগঞ্জ দুই আসনে ধানের শীষের প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত। শনিবার বিকেলে চারটায় রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী , বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম । বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল ইসলাম সেন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আশাদুল্লাহ আহমদ, বিএনপি নেতা এফ বিসিসি আই এর সভাপতি আব্দুল ওয়াহেদ,
নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল উপজেলা বিএনপির সাবেক নেতা নুর কামাল, দুরুল হোদা, জেলা যুবদল আহবায়ক তবিউল আওয়াল তারিপ, বিএনপি নেতা আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ, নাচোল কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সরদার, শহিদুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন ,চৌডালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সভায় ইশতেহার ঘোষণা করেন এবং বক্তারা বলেন আগামী বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সকল কে ভোট দেওয়ার আহবান জানান।