লিয়াকত হোসেন বিশেষ প্রতিনিধি
রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ ২৭নং ওয়ার্ড(পূর্ব-পশ্চিম) যুবদলের উদ্যেগে বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার বাদ আসর ২৭নং ওয়ার্ডের ছোটবটতলার মোড়ে এই আয়োজন করেন যুবদলের নেতা কর্মীরা। দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (আহ্বায়ক) মোঃ শরিফুল ইসলাম জনি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদ এর সভাপতি অধ্যাপক নেসার উদ্দিন, মহানগর বিএনপি নেতা ডাঃ খোকন, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব মোঃ সেলিম রেজা, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মুজিবুল হক মিলন, দোয়া অনুষ্ঠান সঞ্চালন করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য নাফিজ ইমতিয়াজ ড্যানী, ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৭নং ওয়ার্ড যুবদল (পশ্চিম ) এর আহ্বায়ক, সহিদুল ইসলাম রকি, উপস্থিত ছিলেন ২৭নং পশ্চিম এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ হিমেল, পূর্ব যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুবদল নেতা কায়সার জামান শুভ, আক্তারুজ্জামান মিন্টু, নাঈম আলী, রাব্বনী, বাচ্চুসহ যুবদলের নেতৃবৃন্দ। দোয়া শেষে উপস্থিত সাধারণ জনগণ এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।