স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারহাট থানা (পশ্চিম) আদর্শ শাখা এ আয়োজন করে।
রাজারহাট থানা (পশ্চিম) আদর্শ শাখা ছাত্র শিবিরের সভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশারফ হোসেন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা আমীর মাওলানা কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা খন্দকার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পবিত্র কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তোলা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। পরে শিক্ষার্থীদের মাঝে অর্থ সহ পবিত্র কোরআন বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।