বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কোনাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত  রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সেমাই কারখানায় অভিযান,লাখ টাকা জরিমানা কয়রায় লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন নারীকে মারপিট করে আহত  শিক্ষায় স্বচ্ছ ও নায্য গ্রেডিং নিশ্চিতে গাকৃবিতে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কয়রায় গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি বিষয়ে সভা সৌদি আরামকোতে হামলা: ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন, দায় চাপানোর চেষ্টা ইরানের ওপর

রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি / ৬৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি 

আর মাত্র এক মাস পর পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে (চাঁদ দেখা সাপেক্ষে)। প্রতিবছর রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যায় না।

 

বাজারে আমন মৌসুমের নতুন চাল আসতে শুরু করলেও পুরোনো চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। ভেড়ামারার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন মাঝারি চাল (বিআর-২৮, বিআর-২৯ ও পাইজাম) বিক্রি হচ্ছে কেজি ৫৫ থেকে ৬০ টাকায়। তবে একই মানের পুরোনো চালের দাম ৬০ থেকে ৬৫ টাকা পর্যন্ত উঠেছে।

 

মিনিকেট চালের দামও বেড়েছে। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি ৭২ থেকে ৮৬ টাকায়, যা এক সপ্তাহ আগেও ৪ থেকে ৫ টাকা কম ছিল। নাজিরশাইল চালের দামও বেড়েছে। দেশি নাজিরশাইল বিক্রি হচ্ছে কেজি ৭২ থেকে ৮৫ টাকায়, যা ১০ দিন আগে ছিল ৭০ থেকে ৮২ টাকা। আমদানি করা নাজিরশাইলের দাম কেজিতে ৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ থেকে ৭৮ টাকায়।

 

দোকানীরা জানান, নতুন মৌসুমের চাল বাজারে এলেও সরবরাহ স্বাভাবিক হওয়ার আগেই পুরোনো চালের দাম বেড়েছে। এতে রমজানে চালের বাজার আরও চড়া থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 

এদিকে চিনি ও ডালজাতীয় পণ্যের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। খোলা চিনি বিক্রি হচ্ছে কেজি ১০০ টাকায়, আর প্যাকেট চিনি ১০০ থেকে ১০৫ টাকায়।

 

অ্যাংকর ডালের কেজি এখন ৬০ থেকে ৬৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা। ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে কেজি ১৬৫ থেকে ১৭০ টাকায়, তবে মোটা দানার মসুর ডালের দাম স্থিতিশীল থেকে ১০০ টাকায় রয়েছে।দীর্ঘদিন পর মুরগির বাজারেও দাম বেড়েছে। ব্রয়লার মুরগির কেজি ১০ থেকে ১৫ টাকা।সোনালি জাতের মুরগির কেজি দর ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে রয়েছে।

রোজার আগে নিত্যপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর