মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর 

‎গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রকে মারধর, চাঁদাবাজি এবং ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ৯ মার্চ সন্ধ্যায় উপজেলার টেংরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্র মো. আতিকুর রহমান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগের প্রধান অভিযুক্ত মো. নাজমুল (২০) এলাকায় আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার সাথে রুমান (১৮), তুহিন (২০), ফাহিম (১৭), শরিফ (১৮) ও রিফাত (১৯) সহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, টেংরা সুতাপাড়া এলাকার বাসিন্দা ও নরসিংদী কলেজের ছাত্র আতিকুরের সাথে জনৈক এক তরুণীর একটি ছবি অভিযুক্তরা কৌশলে সংগ্রহ করে। এরপর থেকেই আওয়ামী লীগ সদস্য নাজমুল ও তার অনুসারীরা ওই ছবি এডিট করে অশ্লীল বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে আতিকুরের কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা দাবি করে আসছিল।

‎সবশেষ গত ৯ মার্চ সন্ধ্যায় টেংরা বাজারের পশ্চিম পাশে আতিকুরকে একা পেয়ে অভিযুক্তরা পুনরায় টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় নাজমুলের নেতৃত্বে বখাটেরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে আতিকুরের পিঠ, পা ও উরুতে গুরুতর জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

‎ভুক্তভোগী আতিকুর রহমান জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাজমুল ও তার দল এলাকায় নিয়মিত সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। সামাজিক সম্মানের ভয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও বখাটেদের তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

‎শ্রীপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পরিচয় যাই হোক, অভিযোগের সত্যতা যাচাই করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর