মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

শ্রীপুরে কাঁঠাল পাতার জন্য ৬৫ বছরের বৃদ্ধাকে মারধর 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৩৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহ করতে গিয়ে একটি ছোট ডাল কাটার ঘটনাকে কেন্দ্র করে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে বেদড়ক মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের দুটি আঙুল গুরুতরভাবে থেঁতলে রক্তাক্ত করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী মো. সোলাইমান (৬৫), বরমী ইউনিয়নের সিটপাড়া (কাদিরাপাড়া) এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে নিজের ছাগলের খাবারের জন্য একটি কাঁঠাল গাছ থেকে ছোট একটি ডাল কাটেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আলাল ক্ষিপ্ত হয়ে পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, আলাল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ সোলাইমানের বসতবাড়িতে ঢুকে তাকে উঠানে পেয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তার ডান হাতের দুটি আঙুল গুরুতরভাবে কেটে যায়, নখ উঠে যায় এবং আঙুল থেঁতলে রক্তাক্ত জখম হয়। এছাড়া লাঠির আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি।

পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আলালকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কাঁঠাল পাতা সংগ্রহকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে এবং মারধরের বিষয়টি আংশিক স্বীকার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা উদ্বেগজনক এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

নারী ইউপি সদস্য আনোয়ারা বেগম বলেন, অভিযুক্ত আলাল গ্রাম্য সালিশ বৈঠকের কর্ণপাত করে না, বৃদ্ধ ব্যক্তি কে মারধর করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর