আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
যাত্রী সেবা আরও সহজ করতে বিশেষ অ্যাপ চালু করল হাইওয়ে পুলিশ। আজ জুমে যুক্ত হয়ে "হ্যালো এইচপি' নামের এ অ্যাপের উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ প্রধান (ডিআইজি) মো. দেলোয়ার হোসেন মিঞা।
মাওনা হাইওয়ে থানায় ওসি আইয়ূব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল বেপারী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, শ্রীপুর শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির সহ অনেকেই।