শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর  শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে শহীদদের প্রতি এমপি বাচ্চুর বিনম্র শ্রদ্ধা কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  ‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান: রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে-লায়ন গনি মিয়া বাবুল কয়রায় স্বামীর গোপনাঙ্গ চেপে হত্যা করলো স্ত্রী গাজীপুরে সড়ক ধসে পড়ার কারণে জিসিসির দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত  ভেড়ামারায় চড়া দামে পেট্রোল বিক্রি: দুই দোকানকে জরিমানা ও জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৩ ডাকাত গ্রেফতার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল 

শ্রীপুরে রফিকুল ইসলাম মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি / ৯৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুরে শ্রীপুরে রফিকুল ইসলাম মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

রফিকুল ইসলাম মডেল স্কুলের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক ইশরাত জাহান শাম্মী ও সহকারী শিক্ষক সেলিম উস সালেহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা নাছিম মন্ডল। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল,রফিকুল ইসলাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নাঈম হাসান রাসেল আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মন্ডল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিজান মন্ডল,শ্রীপুর পৌর যুবদলের সাবেক সভাপতি সামসুদ্দিন সরকার,২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস.এম শরাফত, যুবদল নেতা সামসুল ইসলাম, রাসেল আহমেদ, মোহাম্মদ আলী একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক রেজওয়ানুর রহমান,শহীদ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক নিলয় আহমেদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

 

দৌড়, হাই জাম্প, লংজাম্প, অংক দৌড়, বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, মোরগ লড়াই, গোল নিক্ষেপ, বলিবল, বাস্কেট বল,সহ ৫০ টি ইভেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মোট ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও খেলাধুলার প্রতি আগ্রহ লক্ষ্য করা যায়। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর