শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর  শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে শহীদদের প্রতি এমপি বাচ্চুর বিনম্র শ্রদ্ধা কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  ‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান: রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে-লায়ন গনি মিয়া বাবুল কয়রায় স্বামীর গোপনাঙ্গ চেপে হত্যা করলো স্ত্রী গাজীপুরে সড়ক ধসে পড়ার কারণে জিসিসির দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত  ভেড়ামারায় চড়া দামে পেট্রোল বিক্রি: দুই দোকানকে জরিমানা ও জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৩ ডাকাত গ্রেফতার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল 

শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ১০১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

 

গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম রফিকুল ইসলাম বাচ্চু।

 

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন করেন সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির দাতা আরফান আলী প্রধান, মিজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সদর উদ্দিন শেখ খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচাল সালাহ্ উদ্দিন আহমেদ মিলন বলেন, “এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”

 

শেষ দিনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর