বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত  তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ডুয়েটের সাথে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়ার এমওইউ স্বাক্ষরিত ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ উদযাপিত গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু কয়রাকে উন্নয়ন করতে হলে ধানের শীষের  প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  শ্রীপুরে ১৯ শ্রমিককে জোরপূর্বক ছাঁটাই ও হুমকির অভিযোগ; ১৫ জনের টিপসই আদায়ের দাবি ভোটের মাঠে নারী কর্মী হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্রীপুরে ১৯ শ্রমিককে জোরপূর্বক ছাঁটাই ও হুমকির অভিযোগ; ১৫ জনের টিপসই আদায়ের দাবি

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ১৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় অবস্থিত “সি. স্টেজ (বিডি) লিমিটেড” নামক একটি পোশাক কারখানায় ১৯ জন শ্রমিককে বকেয়া বেতন না দিয়ে জোরপূর্বক চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এর মধ্যে ১৫ জনের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে পদত্যাগপত্রে টিপসই নেওয়া হয়েছে। বাকি ৪ জন স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় তাদের প্রাণনাশের হুমকি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে।

 

এই ঘটনায় ভুক্তভোগী সুইং সুপারভাইজার মো: মোস্তফা কামাল বাদী হয়ে আজ ৫ ফেব্রুয়ারি শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি বিকেলে কারখানার ডিজিএম মো: রাজ্জাক লিটন ও অ্যাডমিন ম্যানেজার মো: মামুন মিয়া ১৯ জন শ্রমিককে ডেকে নিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলেন। এসময় ৩ মাস ১৩ দিনের বকেয়া বেতন ও পাওনা দাবি করলে শ্রমিকদের সাথে কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, কর্মকর্তাদের চাপে ও হুমকির মুখে ১৫ জন শ্রমিক টিপসই দিতে বাধ্য হন। তবে মোস্তফা কামালসহ ৪ জন শ্রমিক অন্যায়ের প্রতিবাদ জানিয়ে স্বাক্ষর না করায় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্য খুন-জখমের হুমকি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়।

 

অভিযোগের বিষয়ে কারখানার অ্যাডমিন ম্যানেজার মো: মামুন মিয়া জানান, “বর্তমানে ফ্যাক্টরিতে কাজ না থাকার কারণে আপাতত তাদের ছাঁটাই করা হয়েছে। তবে আইন অনুযায়ী আগামী ১০ থেকে ১৫ তারিখের মধ্যে তাদের সকল পাওনা পরিশোধ করা হবে। পরবর্তীতে কাজ বাড়লে তাদের পুনরায় ডেকে চাকরিতে যোগদান করানো হবে।”

 

এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। শ্রমিকদের পাওনা আদায়ের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর