শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারাবির নামাজ শেষে নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি হত্যা: গ্রেফতার ১ দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান মোংলায় বিএনপির উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  শেরপুরে কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির স্বরণ সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারা শপিংমলে জমে উঠেছে ঈদ কেনাকাটা শ্রীপুরে তারেক রহমানের নির্দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র বিতরণ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, স্বামী পলাতক মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ

শ্রীবরদীতে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামকে গণসংর্ধনা

রিপোর্টারের নাম / ৩০৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১৫, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ

মো:আলমগীর হোসাইন শ্রীবরদী (শেরপুর) প্রতুনিধি

 

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলামকে গণসংর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় পর্যায় প্রাথমিক শিক্ষা ২০২৩ এ বিশেষ অবদান রাখায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৪ অক্টোবর) বিকালে ঝগড়ার চর বাজার মাঠে ভেলুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম। ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রনি চন্দ্র মোদকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ.ডি.এম শহিদুল ইসলাম। এসময় তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের কথা তোলে ধরে বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রাব্বানী টিটু, খড়িয়া কাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম এ খালেক, সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকার, সাবেক সাধারন সম্পাদক এম এন বদরুজ্জামান সবুজ, খড়িয়া কাজিরচর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু হানিফা, ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর