মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

মোংলা প্রতিনিধি / ১৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ৮, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী কল্যাণ অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মস্থল, পরিবহন ও সমাজে নারীর নিরাপত্তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ৮ মার্চ ২০২৬, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে মোংলা উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে আর্ত মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। বক্তব্য রাখেন সাবেক মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, আবু বক্কর ছিদ্দিক, সরদার আব্দুল হান্নান, লেখক আফরোজা হীরা, নারী নেত্রী রাফিয়া জাহান মিশু, ঋতু মন্ডল, উম্মে কুলসুম, মিতু সরদার, রানী আখতার, সুমাইয়া আক্তার যুথি, খন্দকার তুরানুজ্জামান, আল আমিন, আব্দুল জব্বার, জাহিদ, রমজান, শোভন, মাসুদ, ডলার, গালিব, মারুফ বাবু, আলমগীর হোসেন, সাকিব, নাফি, সামিরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা ইপিজেডমুখী কর্মজীবী নারীদের যাতায়াতের সুবিধার্থে মোংলা নদীতে নারীদের জন্য আলাদা ঘাট স্থাপনের দাবি জানান। পাশাপাশি গর্ভবতী নারীদের যাতায়াত সহজ করতে মোংলা নদীর ওপর দ্রুত একটি সেতু নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, ঘর, সমাজ ও রাষ্ট্রে নারী অধিকার শুধু একটি দিবসে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের জন্য টেকসই পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে পরিবহনে নারীদের হয়রানি রোধ, কর্মক্ষেত্রে নারীর স্বাধীনতা নিশ্চিত করা এবং সাইবার বুলিংসহ সকল ধরনের হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি র‍্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর