শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
তারাবির নামাজ শেষে নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি হত্যা: গ্রেফতার ১ দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান মোংলায় বিএনপির উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  শেরপুরে কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির স্বরণ সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারা শপিংমলে জমে উঠেছে ঈদ কেনাকাটা শ্রীপুরে তারেক রহমানের নির্দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র বিতরণ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, স্বামী পলাতক মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ

সুনামগঞ্জের ছাতকে সাবেক শিবির নেতার বাড়িতে  হামলা,ভাংচুর, লুপাট

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ

সুনামগঞ্জ সংবাদদাতা:

 

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা অলিউর রহমানের বাড়িতে হামলা করেছে আওয়ামীলীগ-ছাত্রলীগের ক্যাডাররা।

 

বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতর পাড়া গ্রামে এঘটনা ঘটে।

 

জানা যায়,

বুধবার রাত ১০ ঘটিকার সময় ছাতক উপজেলার,উত্তর খুরমা ইউনিয়নের সেওতর পাড়া গ্রামের রইছ আলী’র পুত্র ও ছাতক উপজেলা শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক অলিউর রহমানের বাড়িতে হামলা চালায় আওয়ামীলীগ -ছাত্রলীগের সন্ত্রাসীরা।

 

ছাতক উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুল আহমদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ও দরজা জানালা ব্যাপক ভাঙচুর করে।

অলিউর ও তার ছোট ভাই দেশের বাহিরে থাকায় বাড়িতে কোনো পুরুষ না থাকায় কাউকে আক্রমণ করতে পারেনি সন্ত্রাসীরা, তবে অলিউরের পিতা-মাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদর্শন করে।

 

অলিউর রহমানের পিতা মো: রইছ আলী (৬৫) জানান, আমি একজন হার্টের রোগী। তাছাড়া আমার ছেলে ২০২২ থেকে ইংল্যান্ডে অবস্হান করছে।তারপরও ছাত্রলীগের একটি দল জোরপূর্বক বাড়িতে ঢুকে হামলা করে এবং উচ্চবাচ্য করে নানা হুমকি দিয়ে গেছে।

তিনি জানান,হামলা করে ছাত্রলীগের ক্যাডাররা পালিয়ে গেলে প্রশাসনকে জানালে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

 

এই ন্যাক্কার জনক হামলার তিব্র নিন্দা জানিয়ে ছাতক উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও.আকবর আলী বলেন, দেশের বাহিরে অলিউর রহমানের রাজনৈতিক কার্যক্রম এবং সোস্যাল মিডিয়ায় সক্রিয় থাকায় অলিউর রহমানের বাড়িতে কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে হামলা করা হয়েছে।

সেই সাথে নিন্দা জানান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর