শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পক্ষ থেকে ডাকুয়া ইউনিয়ন বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রাজারহাটে ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে – মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদ রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই

স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে স্বামী আহত

রিপোর্টারের নাম / ২৫২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামের হতদরিদ্র পরিবারের নিত্যাহরি মন্ডল(৩২), নামের একজনকে কুপিয়ে আহত করেছেন নিজ স্ত্রীর প্রেমিক একই এলাকার যাদপ মন্ডলের ছেলে দীপ মন্ডল(২২)। সরেজমিনে জানা গেছে, গত রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। তথ্য সূত্রে জানা যায়, উপজেলার রামসরা গ্রামের ঠাকুর মন্ডলের ছলে নিত্যাহরি মন্ডল আনুঃ ৮/৯ মাস আসে মনিরামপুর উপজেলার পদ্ধনাথপুর গ্রামে বিয়ে করে বিয়ের পর থেকে স্ত্রীর সাথে কিছুদিন ভালো কাটলেও ২মাস পূর্বে থেকে বনিবনা হচ্ছেনা। নিত্যাহরি মন্ডল একজন মিলশ্রমিক তিনি নওয়াপাড়া আকিজ মিলে কাজ করে। যে কারণে স্বামীর অগচরে বাড়ির পাশের দীপ মন্ডলের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে স্ত্রী।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঘটনার দিনে গভীর রাতে ভুক্তভোগী নিত্যাহরি স্ত্রীর সাথে দীপ মন্ডলের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলে যে কারণে রাতে বাকবিতন্ডায় দীপ মন্ডলের হাতে থাকা ছুরি দিয়ে নিত্যাহরি মন্ডলের বাম পাশে ঘাড় বরাবর কোপদিয়ে পালিয়ে যায়। ফলে আহত নিত্যাহরি মন্ডলের বুকের বামপাশে কেটে গিয়ে মারাত্মক যখম হয়। তার চিৎকারে পরিবারের সকলে ঘটনা দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তথ্য সূত্রে জানা যায় স্থানীয় রাজনৈতিক প্রভাবে মিমাংসার আশ্বাসে ভুক্তভোগী পরিবার ভয়ে থানায় অভিযোগ করতে পারেনি। ঘটনার পরপরই স্ত্রীকে তার মা বাবা নিত্যাহরি মন্ডলের বাড়ি থেকে নিয়ে গেছে।

 

এ বিষয়ে জানার জন্য দীপ মন্ডলের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি, তার পিতা যাদপ মন্ডল জানান, আমার ছেলে কোন অপরাধ করেনি আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এবিষয়ে ইউপি সদস্য গণেশ চন্দ্র হালদার জানান, বিষয়টি নিয়ে আমরা মিমাংসা করার চেষ্টা করছি মিমাংসা না হলে আইনের আস্রয় নিতে পরিবারটিকে আমি সহযোগিতা করবো। এব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন এবিষয়ে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর