মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্যউত্থানে- স্লোগানে রোববার গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন। শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে সকালে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং সম্মানীয় অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে. এম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সভাপতির পক্ষে সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মওলানা জহুরুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্কব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কায়সার রহমান রোমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কে. এম রেজাউল হক, সিনিয়র সহ-সভাপতি মো. জোবায়ের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান।

 

অনুষ্ঠানে কৃতী আলোকচিত্র সাংবাদিক কুদ্দুস আলম এবং জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখায় জাভেদ হোসেন, নূর আলম আকন্দ রিপন ও সুমন মিয়াকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সাংবাদিকদের মেধাবী সন্তান হিসেবে খালেদ হোসেনের মেয়ে আরিফা খাতুন, কায়সার রহমান রোমেলের ছেলে আদ্রিত কায়সার আত্ম ও মিজানুর রহমান রাজুর মেয়ে ফাতিমা রহমান রুমাইয়াকে সংবর্ধিত করা হয়। শেষে র‌্যাফেল ড্র ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর