শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর 

স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি / ৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১৩, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ

গাজীপুর জেলা প্রতিনিধি 

 

পবিত্র রমজান উপলক্ষে সাপ্লাই চেইন, লজিস্টিকস ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট খাতের পেশাজীবীদের সংগঠন স্লিম কমিউনিটি (স্লিম)–এর উদ্যোগে গাজীপুরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা থেকে গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলী এলাকায় অবস্থিত মেঘডুবি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট খাতের বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও আগ্রহীরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফরাত আল আলামিন, হাসান আহমেদ, খায়রুল কবির, নাবির হোসেন, এমডি হুমায়ুন, মো. সাইফুল ইসলাম, আজগর আলী, আসাদুল হক শাওন, মোহাম্মদ নজরুল ইসলাম, মফিজুল ইসলাম সোহেল, আব্বাস উদ্দিনসহ আরও অনেকে।

 

আয়োজকরা জানান, এ আয়োজন শুধু ধর্মীয় কর্মসূচি নয়; বরং পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিতরা একে অপরের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ পান।

 

এ সময় সংগঠনটির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে স্লিম জবস (SLIM Jobs), স্লিম সিভি ব্যাংক (SLIM CV Bank) এবং স্লিম ই-একাডেমি (SLIM e-Academy)—যেগুলো চাকরির সুযোগ সৃষ্টি, স্মার্ট সিভি ডাটাবেস গঠন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

 

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সুফল পাল, আরিফ হোসেন, নূর মোহাম্মদ, মোহাম্মদ রুবেল, গোলাম রাব্বানী, সাইফুল হাসান প্রদান, আফজাল, বারিউল ইসলাম ও মনিরুজ্জামান।

 

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর