আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সরকার।
এক শোক ও শ্রদ্ধা বার্তায় তিনি বলেন, “১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় রাজপথে রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। আজকের এই দিনে আমি সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
মেহেদী হাসান সরকার আরও বলেন, “একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। ৬নং ওয়ার্ডের প্রতিটি মানুষের হৃদয়ে একুশের সেই অদম্য চেতনা জাগ্রত থাকুক, এটাই আমার প্রত্যাশা।”
তিনি ৬নং ওয়ার্ডের সকল বাসিন্দার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে একুশের অমর স্মৃতি ধারণ করে দেশপ্রেমের সাথে কাজ করার আহ্বান জানান। স্থানীয় এলাকাবাসী তার এই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন।