রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

পাইকগাছায় ইউপি চেয়ারম্যান এনামুল হক হত্যা চেষ্টার মামলায় আদালতে সিআইডি’র চার্জসিট গৃহীত

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৬, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় ইউপি চেয়ারম্যান এনামূল হক হত্যা চেষ্টার মামলায় সোলাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান সহ ১০৭ আসামীর বিরুদ্ধে সিআইডি আদালতে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করেছেন। সোমবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানীন্তে এ অভিযোগপত্র গ্রহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী সুরেশ চন্দ্র রায়। তিনি জানান , আলোচিত এ মামলায় থানা পুলিশ ও পরবর্তীতে পিবিআই তদন্ত শেষে ১ নং আসামী’ ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী’সহ ৭৮ জনকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। এর বিরুদ্ধে দু’দফায় ও নারাজি দিলে আদালত তৃতীয় বারের মত অধিক তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
জানাগেছে, বিগত ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে ২৭ মার্চ সকালে সোলাদানার বেতবুনিয়া মসজিদের সামনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান গাজী ও স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এনামুল হক সহ অনেকেই রক্তাক্ত জখম হয়। ওই মারপিটে মান্নান গাজীর কর্মী-সমর্থকদের হাতে তার নির্বাচনী কর্মী কিশোর কুমার মন্ডল, মুজিবর গাজী, আলম সরদার, মোস্ত সরদার, পলাশ মন্ডলসহ ৩৬ জন আহত হয়। তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের ২৭ জন আহত হয়। তবে ইউপি চেয়ারম্যান এসএম এনামূলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুঁপিয়ে গুরুতর ভাবে জখম করা হয়। মারপিটের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাঁকা গুলি চালিয়ে গুরুতর অবস্থায় এনামুলসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও পথে আহতরা হামলার শিকার হন। এ হামলায় পার্শ্ববর্তী বাড়ি-ঘর, ২৫/৩০টি মোটরসাইকেলসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ ঘটনায় এসএম এনামূল হক বাদী হয়ে গত ৩০ মার্চ আঃ মান্নান গাজীকে ১নং আসামী করে ১২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরোও ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন, যার নং-৩৩। এ মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ( তদন্ত) আশরাফুল আলম গত ৩১ অক্টোবর-২১তারিখে মামলার ১ নং আসামী মান্নান গাজীসহ ৭৮ জনকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর বিরুদ্ধে নারাজি দিলে আদালত পিবিআই’কে পুনঃতদন্তের নির্দেশ দেয়। গত ১৬ জুলাই-২৩ তারিখে একই বর্ণনায় পিবিআই তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর হযরত আলী আদালতে চার্জসিট দাখিল করলে এর বিরুদ্ধেও নারাজি দেওয়া হয়। আদালত সর্বশেষ সিআইডি’কে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত সম্পন্ন করে সিআইডি’র সাব ইন্সপেক্টর অমিত সন্ন্যাসী এ মামলার ১নং আসামী আঃ মান্নান গাজীসহ ১০৭ জনকে অভিযুক্ত করে গত ১৯ নভেম্বর-২৪ তারিখে আদালতে অভিযোগপত্র ( চার্জসিট দাখিল করেন।

বাদী এনামুল হক জানান, অধিক তদন্তে ১ নং আসামি আঃ মান্নান গাজীর নাম চার্জসিটে থাকায় এলাকাবাসির মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি সকল ক্ষমতার অধিকারী। নিশ্চয়ই তিনি উত্তম কিছু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর