বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের ভুয়া প্রকল্প দেখিয়ে বিল তোলার প্রমাণ পেল দুদক

রিপোর্টারের নাম / ১৬১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ৩, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ

মো: আব্দুল বাতেন বাচ্চু, 

 

শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে বিল উত্তোলনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গাজীপুর শাখার একটি দলের অভিযানে এ প্রমাণ পাওয়া যায়।

 

 

গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

 

দুদকের সমন্বিত গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার মোবাইল ফোনে বলেন, বরমী ইউপি চেয়ারম্যান রাস্তা নির্মাণের ভুয়া প্রকল্প দেখিয়ে বিল তুলে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্ত শুরু করে। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রাথমিক তদন্ত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

 

মোজাহার আলী সরদার আরও জানান, ‘এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ আরেকটি তদন্ত করছে। ওই তদন্তের জন্য আমরা সব কাগজপত্র হাতে পাইনি। স্থানীয় সরকার বিভাগ ওইসব কাগজপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে চুড়ান্ত রিপোর্ট পাঠানো হবে।’

 

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ এপ্রিল বরমী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ৮টি পাকা রাস্তার ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা তোলার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করে। এ অভিযোগের পর ইউনিয়ন পরিষদের ৭ ইউপি সদস্য চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর