শ্রীপুরে পিক-আপের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে
মঙ্গলবার ( ৮ জুলাই)ভোর সকাল ৫ টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার সুফিয়া স্পিনিং মিলসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী পোশাক শ্রমিকের নাম শিল্পী।তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম গ্রামের আব্দুল জলিলের মেয়ে। সে স্বামীর সাথে উপজেলার এমসি বাজার মতিনের বাড়িতে ভাড়া বাসায় থেকে ডেকো কারখানায় সুইং সেকশনে কাজ করতেন।
স্বজনরা জানান,মঙ্গলবার ভোর পৌনে ৫ টার দিকে ভাড়া বাসা থেকে কারখানায় যাওয়ার জন্য বের হন। রাস্তা পারাপার সময় পিক-আপের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। নিহতের স্বামী আবদুল কাদির বলেন,আজ ভোর সাড়ে ৫ টার দিকে কারখানায় উপস্থিত থাকতে বলছে। তাই কাজে অংশ নিতে ভোর পৌনে ৫ টার দিকে বাসা থেকে বের হয়।
এ বিষয়ে ডেকো কারখানার এডমিন অফিসার ফরিদ বলেন,আজকে আমাদের কারখানার কয়টি সেকশন আগে চালু হওয়ার কথা ছিল।নিহত শিল্পী আমাদের সুইং সেকশনে কাজ করতেন।খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ূব আলী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও পিক-আপটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।ময়নাতদন্তের জন্য মরদেহটি