মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা, মাদক, রাজনৈতিকসহ বিভিন্ন মামলার মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বাসন থানা পুলিশের একটি বিশেষ দল থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হত্যা, রাজনৈতিক, মাদক, অপহরণ, ছিনতাই ও প্রসিকিউশন মামলার আসামি।
যৌতুক দাবিতে হত্যা মামলার আসামি:
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হত্যা মামলার আসামি রয়েছে। তিনি হলেন— মোঃ জালাল হোসেন ওরফে দুলু (৩০), পিতা: মোঃ আব্দুল আজিজ, মাতা: মোছাঃ জরিনা বেগম। তার বর্তমান ঠিকানা চান্দনা (বনরূপা রোড), বাসন থানা, গাজীপুর এবং স্থায়ী ঠিকানা বসুনিয়া পাড়া, উলিপুর, কুড়িগ্রাম।
রাজনৈতিক মামলার আসামি (ডেভিল হান্ট ফেইজ-২):২। মোঃ নিজাম উদ্দিন তুষার (৩৩) — ১৬ নং ওয়ার্ড যুবলীগের সদস্য।৩। আফাজ উদ্দিন (৫৮) — ১৮ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।
মাদক মামলার আসামি:৪। মোসাঃ মালেকা (৪২)। তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অপহরণ মামলার আসামি:৫। মোসাঃ তানজিলা তাবাস্সুম (২৫)। তার স্থায়ী ঠিকানা লৌহজং, মুন্সিগঞ্জ এবং বর্তমান ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।নিয়মিত মামলার আসামি (ছিনতাইকারী):৬। সোঃ রাকিব (২৫),৭। রায়হান হোসেন (২০),৮। মোঃ সজিব সিয়া (২২),৯। মোঃ রবিউল ইসলাম (৩২),প্রসিকিউশন মামলার আসামি:১০। মোঃ টিটু মিয়া (৩৫) টান কড্ডা কাঠালিয়াপাড়া, বাসন থানা, গাজীপুর।
বাসন থানা পুলিশ জানায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।