বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে কক্সবাজারের মহেশখালী থেকে ৩টি অবৈধ অস্ত্রসহ ২ জন আটক

রিপোর্টারের নাম / ১৭৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩, ৩:০২ অপরাহ্ণ

 

আহমদ রেজাঃ চট্রগ্রাম (প্রতিনিধি)

 

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ৬:টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন কালারমার ছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৩টি এসবিবিএল উদ্ধারসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আক্তার হোসেন(২১), পিতাঃ মৃত আবদুল হাকিম, সাং-মিজ্জির পাড়া, থানাঃ মহেশখালী, জেলাঃ কক্সবাজার এবং ২। মোঃ মোস্তফা কামাল মিশু (২২), পিতা- মোস্তাফিজুর রহমান, সাং-আদারঘোনা, থানাঃ মহেশখালী, জেলাঃ কক্সবাজার।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে তারা স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।

 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর