বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলো লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

শ্রীপুরে সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার নারী পোশাক শ্রমিক, দুই ধর্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৯৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ২১, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিক (১৯) সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করে মঙ্গলবার (২০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে সোমবার (১৯ জুন) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের আবদার গ্রামের তমিজ উদ্দিনের বাড়ীর দক্ষিন পাশে (কাঠ বাগানে) অন্ধকার জঙ্গলে নিয়ে হত্যার হুমকি দিয়ে ওই নারী শ্রমিকের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পলাক্রমে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে। খবর পেয়ে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষণকারীকে আটক করে মঙ্গলবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতারকৃতরা হলো দেলোয়ার হোসেন (২৩),
ইমন (২২)। তাদের অপর সহযোগী উজ্জ্বল (২৫) উজ্জ্বল পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম ওই নারী শ্রমিকের দায়ের করা মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী গ্রামের সু-নির্ভাস ফুট ওয়্যার লিঃ কারখানায় চাকরি করে। সোমবার কারখানা ছুটি শেষে ওই নারী শ্রমিক তার সহকর্মী সুমনের সাথে হেটে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের আবদার গ্রামের নিজ বাড়ী ফিরছিলেন। ওই গ্রামের তমিজ উদ্দিনের বাড়ীর কাছে পৌছলে পূর্বে থেকে উৎ পেতে থাকা দেলোয়ার, ইমন ও উজ্জ্বল ভিকটিমের সহকর্মীকে চর-থাপ্পর মেরে ভয় দেখালে সে দৌড়ে চলে যায়। পরে আসামীরা ভিকটিমকে টেনে হিচড়ে তমিজ উদ্দিনের বাড়ীর দক্ষিন পাশের কাঠ বাগানের ভিতরের জঙ্গলে নিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পলাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম মঙ্গলবার সকালে মামলা দায়ের করে।

ভিকটিম পোশাক শ্রমিক জানান, কারখানা ছুটি শেষে এক সহকর্মীকে সাথে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে আসামীরা আমার সহকর্মীকে মারধর করে ভয়ভীতি দেখায়। পরে সে চলে গেলে আসামীরা তাকে মারধর করে গভীর বনের ভিতর নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকরীরা। পরে তার সহকর্মী এসে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে । তাদের অপর সহযোগী পলাতক আসামীকে গরেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষনের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর