বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

শ্রীপুরে চুর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার চোরাইকৃত ১০টি মোটরসাইকেল উদ্ধার

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২০, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ

শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে আন্তজেলা মোটরসাইকেল চুর চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের পর চোরাইকৃত ১০টি মোটরসাইকেল উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার (২০মার্চ) বেলা ১২টায় শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান,গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন। এসময় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ জামান, পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই মো. এনায়েত কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হল কিশোরগঞ্জের সদর উপজেলার ফিসারী রোড় এলাকার সিরু মিয়ার ছেলে শিপন হোসেন (৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আলীহরগাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে দুরন্ত খান (৩০), ময়মনসিংহের নান্দাইলের বৈতাগৈর গ্রামের চন্দন সরকারের ছেলে রঞ্জিত সরকার (২৯), নেত্রকোনার পশ্চিম বিলাশপুর গ্রামের মো. মুন্নাফের ছেলে রিপন মিয়া (২১) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সাগর (২১)।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, গত ১০মার্চ রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এসএম পলাশের মালিকানাধীন একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে শ্রীপুর থানা পুলিশ। তদন্তে নেমেই পুলিশ মোটর সাইকেল চোর চক্রের বড় এক সিন্ডিকেটের সন্ধান পায় এবং শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া থেকে দুরন্ত খান ও রঞ্চিত সরকারকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মাওনা এলাকা থেকে শিপন হোসেনকে গ্রেফতারের পর গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের সদর, করিমগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালানো হয়। এসময় তাদের দেয়া তথ্য মধ্যে ১০টি মোটরসাইকেল উদ্ধার করে রিপন মিয়া ও সাগরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, শেরপুর, জামালপুরসহ বিভিন্ন জায়গাতে বিক্রি করে থাকে। এরা সংঘবদ্ধ আন্তজেলা চোর চক্র। শিপন মিয়ার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। সে ৫/৬বছর যাবৎ মোটরসাইকেল চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহজামান বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো আদালতের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর