অনুপ তালুকদার মধনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর অর্ন্তগত বেরবেরিয়া বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ এ জালগুলো উদ্ধার করে সেগুলোকে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতে ধ্বংস করা চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অতীশ দর্শী চাকমা বলেন,চায়না দুয়ারি জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে দেয়। এ জালের পরিবেশগত ক্ষতিকর দিকসমূহের বিষয়ে জনগনকে অবগত এবং সতর্ক করা হয়েছে। চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।