বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ কাজল মন্ডল শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান থেকে জুতা লুটের অভিযোগ গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী নাদিম মাহমুদ বিএ দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান”

কয়রায় কোডেকের উদ্যোগে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধারে উপকরণ বিতরণ      

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার কযরা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে । 

 

বৃহঃবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় বড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যলয়ের মাঠে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায়, ও জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্টফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এতে কয়রার উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ী গ্রামের ২০ জন প্রান্তিক পর্যায়ের নারী উপকারভোগী অংশ নেন। এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য বিভিন্ন শাক সবজি লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ বিতরণ করা হয়। নিরাপদ সবজি উৎপাদনের জন্য ৮০ কেজি জৈব সার এবং জৈব বালাইনাশক ঔষধ ও আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের চারা প্রতিটি উপকারভোগী সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার ইসলাম, উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট অফিসার মোঃ রাসেল আমিন, ফিল্ড অফিসার, গাজী ফারুক হোসেন, আশিকুজ্জামান, প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর