বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ কাজল মন্ডল শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান থেকে জুতা লুটের অভিযোগ গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী নাদিম মাহমুদ বিএ দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান”

শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ২৮৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরারচালা গ্রামের একটি বাড়ি থেকে সুবর্ণা আক্তার (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

(১৮’ই এপ্রিল ২০২৪) বৃহস্পতিবার সকালে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান খান বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার (১৯) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রুদ্রগাঁও গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। তাঁর স্বামীর আসিফ মিয়া। 

 

প্রতিবেশী রুবেল মিয়া জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগে থাকত। গতকাল বুধবার রাতেও ঝগড়া হয়। পরে স্বামী ঘর থেকে বের হয়ে যায়। প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা আটকানো দেখতে পান। সন্দেহ হলে দরজা ভাঙা হয়। তখন ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ফুরকান খান বলেন, স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর