শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠীত।

রিপোর্টারের নাম / ১৫৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ণ

 স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ ১৮ এপ্রিল বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠীত হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য গবেষণার ওপর গুরুত্ব এবং পুষ্টি বাগানের ওপর জোর দিয়েছেন। গত ১৫ বছর যাবত বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে তা গবেষণা ছাড়া সম্ভব হতো না। সরকারের সবচেয়ে বড় সফলতা হলো কৃষি ক্ষেত্রে বিভিন্ন গবেষণা। প্রতিটি গ্রামের ঘরে ঘরে আমরা গরু-ছাগল, হাঁস-মুরগিসহ গবাদিপশু পালন করি। গরু-ছাগল হাঁস-মুরগি পালনে মা-বোনদের বেশি করে সম্পৃক্ত করতে পারলে তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, নিজের শিশু সন্তানকে একটি দায়িত্ব দিয়ে ছেড়ে দেন। বই মেলায় গেলে শিশুদের বই কিনে দিন, বৃক্ষ মেলায় গেলে একটি গাছের চারা কিনে দিয়ে তাকে পরিচর্যার দায়িত্ব দিন। হতে পারে একটি হাঁস, একটি মুরগি কিংবা একটি কবুতর। তা থেকে সে কাজে মনোযোগী হবে। ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আমরা খাদ্য নিরাপত্তার জন্য কাজ করছি। কৃষি সম্পদের জন্যও সেভাবেই কাজ করে যাব। লেখাপড়া শেষ করে যারা চাকরির পেছনে ঘুরছেন তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, চাকরির পেছনে না ঘুরে নিজেই একজন উদ্যোক্তা হন। প্রাণিসম্পদ একটি বড় সম্পদ। বাংলাদেশের অনেক মানুষ এই সম্পদের ওপর নির্ভর করে জীবন-জীবিকা নির্বাহ করছে। তাই আপনারা নিজেই একজন উদ্যোক্তা হয়ে দেশটা এগিয়ে নিতে কাজ করেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল,গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম প্রমুখ। পরে স্থানীয় কৃষক ও খামারিদের সমন্বয়ে গঠিত ১০টি পিজি গ্রুপকে ১০টি দুধ দোহন মেশিন বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর