বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি  ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আকরাম,সম্পাদক কামাল রহমতপুরে আরসিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শনে কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ সুবর্ণচরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C), কক্সবাজার জেলা শাখার উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  তরুণ প্রজন্মের আইডল মাইন উদ্দিন সাকিব, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  কয়রায় বজবুজা খালের পুনঃ খনন, আশার আলো দেখছেন কৃষকরা 

দোয়ারাবাজারে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা ! আসামী আটক

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ১, ২০২৪, ৯:৩৮ পূর্বাহ্ণ

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে তমা আক্তার (১৮) কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে আটক করে।

 

আটককৃত আসামী লিটন আহমদ (২০) সুনামগঞ্জ সদর থানার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে। নিহত কলেজ ছাত্রী দোয়ারবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার পান্ডারগাঁও এলাকায় বিদ্যুৎ ছিল না । নিহতের পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে লিটন বাড়িতে ঢুকে তমা’কে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে। রাত ৯ টার দিকে তমার ছোট ভাই বাড়ীতে এসে দরজা লাগানো দেখে ডাকাডাকি করে টিনের বেড়ার ছিদ্র দিয়ে তার বোনের লাশ দেখতে পায়। পরে তার চিৎকার শুনে আত্নীয় স্বজন ও প্রতিবেশিরা জড়ো হয়ে

পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তমার লাশ উদ্ধার করে। এঘটনায় রাতেই নিহতের পিতা ফরিদ আহমদ দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

 

মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা মামলার ঘটনার বিষয় বিস্তারিত তুলে ধরে সংবাদ বিঙ্গপ্তিতে জানান, দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে তমা আক্তার (১৮) সোমবার রাত ৮ টার দিকে তার বসতঘরের চৌকাঠের সাথে ওড়না দিয়ে হাটু ভাজ করা অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে বলে থানায় জানানো হয়। এমন সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় পুলিশ ভিকটিমের পিতাসহ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে ভিকটিমের মৃত্যুর বিষয়ে সন্দেহ হওয়ায় জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারদের অবহিত করেন। ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরে জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা ফরিদ আহমদ থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর মামলার তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ আবুল বাশারসহ থানা পুলিশের একাধিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে শনাক্ত করাসহ গ্রেফতারে সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামী লিটন আহমদকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মো. লিটন আহমদ ভিকটিম তমা আক্তারকে (১৮) ধর্ষণ পূর্বক হত্যার কথা স্বীকার করে।

 

এ সময় জেলা পুলিশের অন্যান্য সদস্য ও জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর