মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছির মোড়লের পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ, জেলা ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান শিহাব

রিপোর্টারের নাম / ১৫১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪, ২:১৬ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের শ্রীপুরে, আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ সামনে রেখে। গাজীপুর জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা নাছির মোড়লের বই মার্কা’র পক্ষে উপজেলার বিভিন্ন দোকান, হাট বাজারসহ বিভিন্ন গ্রামে মহল্লায়, বই মার্কায় একটি করে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করছেন, গাজীপুর জেলা মানবিক ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান (শিহাব)।

রবিবার, বিকাল ৪:ঘটিকায়, উপজেলা পরিষদ নির্বাচনে, ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছির মোড়ল’কে বই মার্কা’কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে। গাজীপুরের শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের, দারোগাচালার মধ্যপাড়া এলাকায়, গাজীপুর জেলা মানবিক ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান (শিহাব) এর নেতৃত্বে, গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় শিহাব বলেন, আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় নাছির মোড়ল ভাইয়ের জন্য আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি। দয়া করে নাছির মোড়ল ভাই’কে আপনারা সকলেই একটি করে ভোট দিয়ে আপনাদের সেবা করার জন্য প্রিয় ভাই’কে একটা বার সুযোগ দিন। আমি বিশ্বাস করি আপনারা সকলেই আগামী ২১’মে ২০২৪ নাছির মোড়ল ভাই’কে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে (বই মার্কা) প্রতিক, ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছির মোড়ল।

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, নাছির মোড়ল তার নির্বাচনী এলাকা শ্রীপুর উপজেলার প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। গণসংযোগ কালে, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বই মার্কা প্রতিকের নাছির মোড়ল বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

আমি সবাইকে সঙ্গে নিয়ে উপজেলাকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে আমি কাজ করতে চাই। আপনাদের সেবা করার জন্য আমাকে একটি বার সুযোগ করে দিন, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে এ উপজেলায়। সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিধস্যুতা, মাদকাসক্ততা থাকবেনা।

নাছির মোড়ল আরো বলেন, আমার কাছে ধনী- গরিব কোনো ভেদাভেদ নেই, উপজেলার প্রত্যেক মানুষই আমার কাছে সমান। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবেনা ইনশাল্লাহ। রাস্তাঘাট তৈরিসহ উপজেলার যেসব স্থানে এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে উন্নয়ন করা হবে। এই কর্মজজ্ঞে আমি নাছির মোড়ল আপনাদের মহামূল্যবান ভোট ও দোয়া চাই।

উক্ত গনসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ অত্র এলাকার বিভিন্ন পেশাজীবি ভোটারগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর