বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান” শ্রীপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট শফিকুল ইসলাম (শফিক) গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায় প্রশাসন নিরব  শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী লুৎফুর রহমান মন্ডল গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আবু কাওসার ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে যুবনেতা মামুন

বারিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৬৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ২৫, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিনগাজীপুর জেলা প্রতিনিধি

 

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর গবেষণা উইং এর আয়োজনে (২৫ জুন ২০২৪ খ্রি.) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বারি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর, পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে “২০২২-২৩” অর্থ বছরের এপিএ সফলভাবে বাস্তবায়ন করায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং বিএআরআই এর আওতাধীন সকল উইং/কেন্দ্র/বিভাগ/আঞ্চলিক কেন্দ্র এবং প্রকল্প প্রধানগনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়।

 

বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। উক্ত কর্মশালায় পুরস্কার বিতরণ এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান। অনুষ্ঠানে বারি’র সকল উইং/কেন্দ্র/বিভাগ/আঞ্চলিক কেন্দ্র এবং প্রকল্প প্রধানগ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা) এবং এপিএ ফোকাল পয়েন্ট ড. মো. দাউদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর