বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ কাজল মন্ডল শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান থেকে জুতা লুটের অভিযোগ গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী নাদিম মাহমুদ বিএ দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান”

অতি বৃষ্টির সুযোগে পরিকল্পিতভাবে জোয়ারের পানি তুলে পৌরসভাসহ বিভিন্ন এলাকা প্লাবিত

রিপোর্টারের নাম / ১২৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

টানা কয়েকদিনের বিরামহীন অতি বৃষ্টিতে খুলনার পাইকগাছার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে একশ্রেণীর দুষ্ট প্রকৃতির বড় বড় চিংড়ী ঘের মালিক জোয়ার দিয়ে ছোট ছোট শত শত ঘের তলিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

পাইকগাছা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা কয়েকদিনের বিরামহীন বৃষ্টি  ও দুষ্ট প্রকৃতির চিংড়ী  চাষীদের কারণে এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে ঘর-বাড়ী, ফসলের ক্ষেত, অসংখ্য চিংড়ী ও মাছের ঘের। যাতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে সর্বসাধারণ।

পাইকগাছা পৌরসভার ৯ টি ওয়ার্ডের সবগুলোই প্লাবিত হয়ে পানিতে তলিয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ী ঘর ও ফসলের ক্ষেত কোনটাই বাকী নাই তলিয়ে যেতে। পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলার বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে এমন খবর সব এলাকা থেকে জানা গেছে। যেগুলো কতিপয় দুষ্ট প্রকৃতির চিংড়ী ঘের মালিকদের কারণে বেশি ঘটেছে। এসব এলাকায় নদীতে ভাটার সময় পানি সরালে এমন অবস্থার সৃষ্টি হতো না। বরং উল্টো জোয়ার দিয়ে পরিকল্পতিভাবে এলাকা প্লাবিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এছাড়াও জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটী মৌজায় কয়েকজন ঘেরমালিক জোয়ার দিয়ে পরিকল্পিতভাবে এলাকা প্লাবিত করছে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা পরিকল্পিত ভাবে জোয়ার দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর