হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে রিক্সা চালক আমানুল্লাহ আমান( ৩৫) বিদ্যুৎফৃষ্ট হয়ে মারা যান।
আজ ৬ অক্টোবর রবিবার দুপুর বেলা উপজেলার গোয়ারি গ্রামের কুচালিয়ারটেক পাড়া এই দুর্ঘটনাটি ঘটেছে।কুচালিয়ারটেক পাড়ার ওসমান আলীর ছেলে নিহত আমানুল্লাহ আমান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,নিজ বাড়িতে নিজের অটোরিকশা চার্জ করতে যান আমানুল্লাহ আমান। এ সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার মা হাফিজা খাতুন তাকে বাঁচাতে গিয়ে সেও আহত হন।
পারিবারিক লোকজন আশঙ্কাজনক অবস্থায় আমানকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমানকে মৃত বলে জানান।