শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ

গাজীপুরে স্ত্রী ও শ্বাশুড়ীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৯৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২০, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্ত্রী এবং শ্বাশুড়ীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার আসামী স্বামী রাহিল রানা তানভীরকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। সে টাঙ্গাইল সদর থানার বরুহা এলাকার নাজিম উদ্দিনের ছেলে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৯ অক্টোবর) বিকেল পৌণে ৬ টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

নিহত মোর্শেদা বেগম (২২) নাটোর সদর থানার লক্ষীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে। সে তার মা ফুলবানুর (৪৫) সাথে কালিয়াকৈর উপজেলার উত্তর সফিপুর এলাকার মামুন মিয়ার টিনসেড বাড়ীতে ভাড়া থাকতো।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, বুধবার (১৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে জানালা দিয়ে স্ত্রী-শ্বাশুড়ির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান স্বামী রাহিল রানা তানভীর। পারিবারিক কলহের জের কয়েক মাস যাবত স্ত্রীর সাথে থাকেন না তানভীর। এই সময়ের মধ্যে স্ত্রী মোর্শেদা তার স্বামীকে তালাক দেয়। তালাকের খবর শুনে তানভীর রাতে ঘরের জানালা দিয়ে স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। বাহির থেকে ঘরের দরজায় তালা লাগানো থাকায় তারা বের হতে না পেরে চিৎকার শুনে আশপাশের লোকজন দরজা খুলে তাদের উদ্ধার করে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন রাখে। পরদিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় মোর্শেদা বেগম এবং রাত ৮টায় শাশুড়ী ফুলজান বেগম ওই হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যায়।

 

তিনি আরো জানান, নিহতের ঘটনায় ভিকটিম ফুলবানুর মা আম্বিয়া বেগম (৬০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ঘটনাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন সংবাদে তারা জনাতে পারে আসামী রাহিল রানা তানভীর গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় আতœগোপনে আছে। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তানভীর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, আসামী রাহিল রানা তানভীরকে রবিবার (২০ অক্টোবর) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর