বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি  ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আকরাম,সম্পাদক কামাল রহমতপুরে আরসিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শনে কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ সুবর্ণচরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C), কক্সবাজার জেলা শাখার উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  তরুণ প্রজন্মের আইডল মাইন উদ্দিন সাকিব, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  কয়রায় বজবুজা খালের পুনঃ খনন, আশার আলো দেখছেন কৃষকরা 

রংপুর বেতারের সাবেক প্রকৌশলীর অনিয়ম অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

রিপোর্টারের নাম / ১৬৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

বাংলাদেশ বেতার রংপুরের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার দুপুরে রংপুর বেতারের আঞ্চলিক কার্যালয়ে দুদকের রংপুর অফিসের পরিচালক হোসেন শরীফের নেতৃত্বে অভিযান চালানো হয়।দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকা অবস্থায় আবু সালেহর বিরুদ্ধে ভুয়া বিল—ভাউচার, ব্যবহৃত গাড়ি ও জেনারেটর পরিচালনায় অতিরিক্ত জ্বালানি খরচ এবং ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব কার্যক্রমে সরকারি তহবিলের ব্যাপক অপব্যবহারের প্রমাণ মিলেছে।দুদকের উপ—পরিচালক হোসেন শরীফ বলেন, অভিযুক্ত প্রকৌশলীর মেয়াদকালে রেজিস্টার ও লকবুক রক্ষণাবেক্ষণে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ভুয়া ভাউচারসহ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। দুদকের পক্ষ থেকে প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ ও তদন্ত অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন, একইসঙ্গে ভবন মেরামতের বরাদ্দ ও অন্যান্য ক্ষেত্রে অনিয়মের সঙ্গে আরো কেউ জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই—বাছাই শেষে কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।রংপুর বেতারে বর্তমানে কর্মরত আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বলেন, রোববার অফিসে দুদকের একটি প্রতিনিধি এসেছিলেন। সাবেক আঞ্চলিক প্রকৌশলী মেয়াদকালের দাপ্তরিক কাগজপত্রাদি তারা যাচাই—বাছাই করেছেন। এসময় কিছু ভাইচারে অসঙ্গতির তথ্য পেয়েছেন তারা। এসব বিষয় তারা খতিয়ে দেখছেন।প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার রাঙ্গামাটিতে কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর