বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

নির্বাচনে তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে নির্বাচন হবে: রংপুরে ইসি

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল। নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠান উপলদ্ধি করেছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের ভাবমূর্তি পূনঃরুদ্ধার করতে হবে। এটি করতে আমরা বদ্ধ পরিকর। রোববার (২৬ জানুয়ারি) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সংসদীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে নির্বাচন হবে। আমাদের দেখতে হবে সার্বিক রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐক্যমতের বিষয় আছে। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব বলেছেন। এই সময় কি পরিমাণ সংস্কার হবে তার উপর নির্ভরশীল। সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কমিশনগুলো সুপারিশমালাও জমা দিয়েছে। প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করবেন। এটির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত মতামতগুলো নেয়া হবে। এর উপর ভিত্তি করে আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধন-পরিবর্তন করা হবে। এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে প্রাক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে ইভিএমে ভোট গ্রহণ না করার ব্যাপারে। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না। ভোটার তালিকা হালনাগাদকরণ নিয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা ভোটার তালিকা হালনাগাদকরণ শুরু করেছি। এটির মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা পর্যন্ত যা কিছু আছে সবকিছু স্বচ্ছ ও সুষ্ঠু হবে। এর আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ নির্বাচন কর্মকর্তারা। এরপর তিনি নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজে ভোটার হালনাগাদকরণ কার্যক্রম পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর