বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি  ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আকরাম,সম্পাদক কামাল রহমতপুরে আরসিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শনে কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ সুবর্ণচরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C), কক্সবাজার জেলা শাখার উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  তরুণ প্রজন্মের আইডল মাইন উদ্দিন সাকিব, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  কয়রায় বজবুজা খালের পুনঃ খনন, আশার আলো দেখছেন কৃষকরা 

ডুয়েটে তিনদিন ব্যাপী ‘ফুড সিস্টেমস্ ইয়ুথ লিডারশিপ’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

রিপোর্টারের নাম / ১৩৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

নজমুল হক, গাজীপুরঃ

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ শীর্ঘক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার (১৫ এপ্রিল) শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সেমিনার কক্ষে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ইন-চার্জ) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এন্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসার (ফুড টেকনোলোজি) জোহেব হাসান ফাহাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল অ্যালাইন্স ফর ইম্প্রুড নিউট্রিশন (গেইন)-এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর ও স্কেলিং আপ নিউট্রিশন (সান) ইয়ুথ নেটওয়াকি বাংলাদেশ-এর ফোকাল মেহেদী হাসান বাপ্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, তরুণদের খাদ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়নে নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করা এবং খাদ্য নিরাপত্তা, পুষ্টি, পরিবেশ ব্যবস্থাপনা ও নীতি-নির্ধারণের ক্ষেত্রে অংশগ্রহণে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীরা স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে খাদ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবেলায় অবদান রাখতে শিখবে। বিশেষ করে তরুণদের মাঝে সচেতনতা, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা গড়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পরবর্তী নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রায় এই তরুণ শিক্ষার্থীদের অতুলনীয় অবদান ও প্রেরণাকে কাজে লাগিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের প্রশিক্ষন আয়োজনের জন্য ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘খাদ্য নিরাপত্তা, পুষ্টি বিষয়ক তন্ময় ও প্রায়োগিক ক্ষেত্রে সমন্বয় সাধন ও তৃণমূল পর্যায়ে তা বাস্তবায়নের জন্য এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।’ তিনি শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে ডুয়েটের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। স্কেলিং আপ নিউট্রিশন (সান) ইয়ুথ নেটওয়াকি বাংলাদেশ ও গ্লোবাল অ্যালাইন্স ফর ইম্প্রুড নিউট্রিশন (গেইন) তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণটির সার্বিক সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর