বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

অভয়নগরে রাতের আঁধারে দুর্বৃত্তরা কৃষকের কলাগাছ কেটে সাবাড় করে দিল

রিয়াজুল হক সাগর, রংপুর / ৬৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ১৬, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

গাছে আছে কলার কাধি, কাধি আছে তবে কাধির উপর থেকে কাটা, সেই কাটা কলার কাধিই ঝুলছে গাছে। রাতের আধারে মাঠের কলা ক্ষেতটি এভাবেই কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের জাফরপুর এলাকার চিল্লেতলা মাঠে। জাফরপুর এলাকার কৃষক আকবর আলী ও একই এলাকার সাইদুর রহমান নামের দুজন কৃষকের কলাগাছ গুলো বৃহস্পতিবার গভীর রাতে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক আকবর আলী।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা প্রায় ১০০শ’ কলা গাছ কেটে দিয়েছে। প্রতিটি কলা গাছের কাধি ছিলো। ২০ থেকে ২৫ দিন পর কৃষক কলা গুলো বাজারে বিক্রি করতেন। ফলে কৃষকের আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

কৃষক আকবর আলী বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমি এক বিঘা জমির উপর ৩০০ টি কলাগাছ রোপন করেছি। আর্থিক ক্ষতি করার জন্য এঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ  আব্দুল আলিম বলেন, ঘটনাটি শুনে কলা খেত পরিদর্শনের জন্য পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর