বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ কাজল মন্ডল শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান থেকে জুতা লুটের অভিযোগ গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী নাদিম মাহমুদ বিএ দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান”

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুটি পা হারালেন সংবাদ পাঠিকা

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি / ৯৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁওয়ের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি দুটি পা হারিয়েছেন বলে জানা গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরী হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

মনি চৌধুরী সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহি উদ্দিন চৌধুরীর মেয়ে।

 

জানা যায়, সকালবেলায় সংবাদ পাঠের উদ্দেশ্যে তিনি তার ভাইয়ের মোটরসাইকেলে করে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও অফিসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সালন্দর চৌধুরীহাট বাজার এলাকায় মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ১০ চাকার ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়।

 

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার আরেকটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে মনি চৌধুরী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পরপরই স্থানীয়রা স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর