শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার” গ্রামের নামে শাপলা চত্বর

রিপোর্টারের নাম / ৩৯৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৪, ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ করে শাপলা চত্বর স্থাপন করা হয়েছে। উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামবাসীর অর্থায়নে সংস্কারকৃত রাস্তা ও নির্মিত শাপলা চত্বর শনিবার(৪ মার্চ)দুপুরে আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালিভাবে উদ্ভোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আমিনুল হক আমিন।

স্থানীয়রা জানায়,দীর্ঘদিন থেকে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সরকারিভাবে তা সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় বিরেন্দ্রনগর গ্রামবাসীরা নিজ উদ্যোগে গ্রামের প্রবাসী,বিত্তবান ও ব্যবসায়ীদের অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করে শাপলা চত্বর স্থাপন করা হয়েছে।

উপজেলার নরসিংপুর ইউনিয়নের নানা দিক থেকে ঐতিহ্যবাহী একটি গ্রাম বীরেন্দ্রনগর। এ গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই গ্রামে সরকারি ভাবে রাস্তা নির্মানের কোন উদ্যোগ না নেওয়ায় গ্রামের লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি দীর্ঘ কয়েক বছরে কোন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেই সাথে বিভিন্ন জায়গায় গর্তে সৃষ্টি হয়ে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। এছাড়াও কয়েক বছর থেকে রাস্তা সংস্কারের অভাবে ওই গ্রামের শত শত কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতেও দ্বিগুণ খরচ গুনতেন।এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে তাদের নিজস্ব অর্থায়নে গ্রামের ভেতর দিয়ে দেড় কিলোমিটার সড়কে মাটি ভরাট করে সংস্কার করা ও গ্রামের নামে শাপলা চত্বর স্থাপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য প্রবাসী আমরু মিয়া,বিএনপি নেতা হাফিজুল ইসলাম জুয়েল,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আমির হুসেন,আজিজুর রহমান,আওয়ামিলীগ নেতা ফয়জুল হক,বিএনপি নেতা আব্দুর রউফ,আওয়ামিলীগ নেতা আবুল কালাম,যুবদল যুবলীগ নেতা আশিকুর রহমান প্রমুখ।

উদ্ভোধনকালে বক্তব্যে লন্ডন প্রবাসী আমিনুল হক আমিন, হাফিজুল ইসলাম জুয়েল ও আব্দুর রউফ,আবুল কালাম,আশিকুর রহমানসহ উপস্থিত গ্রামবাসী বলেন, ‘দীর্ঘদিন থেকে আমাদের এ রাস্তা নিয়ে সমস্যায় জর্জরিত ছিলাম। গ্রামের ভেতর থেকে কৃষিপণ্য বাজারে নিতে পারতাম না। অসুস্থ্য রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবেশ ছিল না। বৃষ্টির পানিতে কাদা জমাট বেধে গর্ত হয়ে মরনফাঁদে সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভোগান্তিতে পরতো। রাস্তাটি দিয়ে এলাকার ১৫-২০ টি গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আমাদের গ্রামবাসী এই উদ্যোগ গ্রহণ করেন। এ রাস্তা সংস্কারের ফলে আশপাশ এলাকার আরও ১০-১৫ গ্রামের লোকজনের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হবে। এসময় তারা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির নিকট রাস্তাটি পাঁকা করনের দাবী জানান।

ভার্চুয়ালি রাস্তা ও শাপলা চত্বর উদ্ভোধনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেন,বিরেন্দ্র নগর গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ও শাপলা চত্বর নির্মান অবশ্যই প্রশংসার দাবী রাখে। এসময় তিনি সংস্কারকৃত রাস্তাটি পাকাকরনের বিষয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর