শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জুলাই গণঅভ্যুত্থান দিবস:শ্রীপুরে তিন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৭৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম তিন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার ভূমি ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার( ৫ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার কেওয়া এলাকায় শহীদ শেখ জাহাঙ্গীর আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শহীদ ক্বারী মোহম্মদ শরিফুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল এবং শহীদ জাকির হোসেন রানার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক।

গত বছরের এই দিনে উপজেলার মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন আন্দোলনরত

জাহাঙ্গীর, শরিফুল ও জাকির সহ আরও ১৬ জন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করছি।এরপর শহীদ পরিবার ও আহতদের এক সাথে নিয়ে জেলায় যাবো এবং সেখানে বঙ্গতাজ অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শ্রীপুরে তিনজন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।শ্রীপুরে তিনটি শহীদ পরিবারের মধ্যে ইতিমধ্যে দুটি পরিবারের মাঝে সঞ্চয় পত্রের অর্থ পৌঁছে দিতে সক্ষম হয়েছি।কিন্তু একটি পরিবারের ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে পুনরায় তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছিল।সেটি আমরা প্রেরণ করেছি। আশা করছি খুব দ্রুতই এটি পৌঁছে দিতে সক্ষম হব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর