বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

মশাল মিছিলের প্রস্তুতিকালে গাজীপুরে ছাত্রলীগ নেতাকর্মী আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৭৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

সোমবার ১১ ই আগষ্ট রাতে শ্রীপুর উপজেলার ধনুয়া – ভুতুলিয়া গুলিস্তান মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় গাজীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ জানায় ঘটনাস্থলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলার ধনুয়া পাথার মেঘনা কারখানা সংলগ্ন গুলিস্তান বালুর মাঠে লাঠিসোটা, পেট্রোল, ককটেল নিয়ে উপস্থিত হয় এবং মশাল মিছিলের প্রস্তুতি নেয়। পরবর্তী আমরা জানতে পেরে এলাকার লোকজন নিয়ে তাদের ধাওয়া দিলে অনেকে পালিয়ে যায় একপর্যায়ে চারজন ছাত্রলীগ কর্মীকে আমরা পথরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় এখানে মশাল মিছিল করতে তারা উপস্থিত হন। এবিষয়ে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান জানান,নাশকতা করতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের কর্মিরা একত্রিত হচ্ছে খবর পেয়ে নেতাকর্মী নিয়ে তাদের ধরে আমারা শ্রীপুর থানায় জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল বারিকের কাজে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুত বেশকিছু আলামত উদ্ধার পূর্বক চারজনকে আটক করি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর