বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

আবু সাঈদ , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ১১০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ

আবু সাঈদ , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিএনবি এলাকায় সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে।

উচ্ছেদ শুরু হওয়ার দু ঘন্টা পর দেড়টার দিকে  স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলামকে হামলা করে আহত করে। এ সময় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে কোন ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছে। এতে করে মহা সড়কের যানবাহন চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপদ এ উচ্ছেদ অভিযান পরিচালিত করে।

গাজীপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলার সময় আমি অপর পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। আমাদের সহকর্মী আহত সার্ভেয়ারের সাথে কথা বলে হামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিব। তবে সার্ভারের উপর হামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফাকুল ইসলামের নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অভিযানে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর