বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ কাজল মন্ডল শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান থেকে জুতা লুটের অভিযোগ গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী নাদিম মাহমুদ বিএ দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান”

শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবু সাঈদ গাজীপুর / ৮৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

আবু সাঈদ,গাজীপুর

 

জাতীয় নির্বাচন পদ্ধতিতে পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী ড. মো. জাহাঙ্গীর আলম।

 

 

প্রধান অতিথি ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।তিনি আরও বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামী এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন,গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির,উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন,পৌর আমির ডা. আনিসুজ্জামান,গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী,বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান,প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো. সুলাইমান হোসাইন,তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার,ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।

 

বক্তব্য শেষে আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও নানা স্লোগানে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন করেন। মিছিলটি রেলওয়ে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলার সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর