শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত- তারাবির নামাজ শেষে নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি হত্যা: গ্রেফতার ১ দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান মোংলায় বিএনপির উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  শেরপুরে কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির স্বরণ সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারা শপিংমলে জমে উঠেছে ঈদ কেনাকাটা শ্রীপুরে তারেক রহমানের নির্দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র বিতরণ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে জমি দখলের চেষ্টা সাংবাদিক সহ আহত ৩

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

গাজীপুর মহানগরের সদর থানাধীন চাপুলিয়া এলাকায় ক্রয় করা জমি জোরপূর্বক বেদখল করার চেষ্টার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে।এ সময় সাংবাদিকসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভুক্তভোগী মো. শুকুর আলী (৬৩) জানান, তিনি ১৪ বছর ধরে চাপুলিয়া মৌজায় ক্রয়কৃত ৯ দশমিক ৬৫ শতাংশ জমি ভোগদখল করে জমির সীমানা নির্ধারণ করে খুঁটি, বেড়া ও স্থাপন করা হয় আছেন। এর মধ্যে সম্প্রতি ৩ দশমিক ৩০ শতাংশ জমি আইনগতভাবে বিক্রি করেন আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিনের কাছে। বিক্রয়ের পরে জমির নির্ধারণ করা খুঁটি, বেড়ার সামনে থেকে জমির মালিক শুক্কুর আলী জসিম উদ্দিন এর ৩ দশমিক ৩০ শতাংশ জমিতে সাইনবোর্ড স্থাপন করে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে স্থানীয় ভূমিদস্যু রুহুল আমিন, তার স্ত্রী তামান্না ফেরদৌসী আশা, নাসিমা সুলতানা ও সাইফুল ইসলাম সাব্বিরসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা সীমানা খুঁটি ও বেড়া ভেঙে ফেলে । প্রতিবাদ জানালে ভূমিদস্যুরা মো. শুকুর আলী ও তার ছেলে রাসেল মিয়া (৩৮) এবং সাংবাদিক মো. জসিম উদ্দিনকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ভূমিদস্যু রুহুল আমিন লোহার রড দিয়ে রাসেল মিয়ার কানে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া রাসেলের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভূমিদস্যুরা এ সময় সাংবাদিক জসিম উদ্দিনের ব্যবহৃত স্যামসাং আলট্রা-২১ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুরের চেষ্টা করে । আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পুনরায় হামলা ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত রাসেল মিয়া ও জসিম উদ্দিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, রাসেল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় ভুক্তভোগী মো. শুকুর আলী বুধবার গাজীপুর সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর