রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা এমপি প্রার্থী বাপ্পির বাহাদুরপুরে ধানের শীষের প্রচারণায় ব্যারিস্টার রাগী রউফ চৌধুরী  কয়রায় ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে যুবদলের নির্বাচনী জনসভা  ভেড়ামারায় পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দাঁড়িপাল্লার পক্ষের লোকদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল গফুর শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত রহনপুরে ধানের শীষের বিশাল জনসভা অনুষ্ঠিত  নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে গণসংযোগ লিফলেট বিতরণ করেছে এস এম আবুল কালাম এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

মাদক কারবারির হাতে আবারো তেলিহাটি ইউনিয়ন কৃষকদলের নেতৃত্ব: সাধারণ কর্মীদের মাঝে চরম ক্ষোভ

আশিকুর রহমান সবুজ শ্রীপুর (গাজীপুর) / ৬৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ

আশিকুর রহমান সবুজ শ্রীপুর (গাজীপুর)

 

দলের আদর্শ ও সাধারণ কর্মীদের আবেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক পদে বহাল হলেন বিতর্কিত নেতা মোঃ সোহেল রানা। আজ (৮ জানুয়ারি ২০২৬) শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়।

 

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত থাকা অবস্থায় গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে তিনি বিপুল পরিমাণ মাদকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। একজন চিহ্নিত মাদক সেবনকারী ও অভিযুক্ত মাদক কারবারিকে পুনরায় দলের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনায় সাধারণ মানুষের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, মাদক নির্মূলের লড়াইয়ে যেখানে দল অগ্রণী ভূমিকা রাখার কথা, সেখানে এমন ব্যক্তিকে পদায়ন করা দলের ভাবমূর্তিকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের দাবি, রহস্যজনক কারণে এবং কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

 

এর আগে উপজেলা কৃষকদলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ মুজাহিদুল কবির জানিয়েছিলেন যে, সোহেল রানার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি জেলা কমিটির এখতিয়ারে। তবে আজ তার ও সদস্য সচিব মোঃ হুমায়ুন কবিরের স্বাক্ষরেই সোহেল রানাকে স্বপদে বহাল করার ঘোষণা এলো, যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

এলাকাবাসী ও সাধারণ কর্মীদের একটাই প্রশ্ন—মাদকের বিরুদ্ধে দলের ঘোষিত অবস্থানের কী হবে? এমন বিতর্কিত নেতার নেতৃত্বে তেলিহাটি ইউনিয়ন কৃষকদল কতটা স্বচ্ছভাবে চলতে পারবে, তা নিয়ে এখন বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর