বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কাশিমপুরে পোশাক কারখানায় হামলা ও ভাংচুর আটক ৬

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬১ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কারখানা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. খাইরুজ্জামান উজ্জল (২৬), মো. মেহেদী হাসান নাঈম (২০), মো. আরমান আহমেদ (৩৫), মো. ফরহাদ হোসেন (১৯), মো. মনির হোসেন (২৮) ও মো. রুবেল রানা (২০)।  তারা সবাই কাশিমপুর ও কালিয়াকৈর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার ‘গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড’ কারখানায় অভিযুক্তরা অন্যান্য শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষকে না জানিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় তারা বিভিন্ন অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে স্টিলের পাইপ, লোহার রড ও লাঠিসোঁটা হাতে স্লোগান দিতে থাকেন।পরে বেলা ১১টার দিকে কারখানার সিনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) কর্তৃপক্ষের পক্ষে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আলোচনার সময় চাইলে অভিযুক্তরা গালাগাল করেন। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীসহ সহকারী মেডিকেল অফিসার আলিমুজ্জামান ও সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) মো. শহিদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন।এজাহারে উল্লেখ করা হয়, হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে বাদীর ডান হাতের তালুতে গুরুতর জখম হয়। একইভাবে আলিমুজ্জামানকে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে অভিযুক্তরা কারখানার কাটিং ক্যাট রুমে আটক এবং মূল ফটকে তালা দিয়ে কর্তৃপক্ষকে বন্দি করে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শনিবার (১০ জানুয়ারি) রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর